সময় কলকাতা ডেস্ক: মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের ৪০ জন পড়ুয়া বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। অভিভাবকদের দাবি আজ ১১টা বেজে ১৫ মিনিটে স্কুল ছুটি হয়ে যায়। তারপর কেটে যায় দীর্ঘ সময় কিন্তু পড়ুয়ারা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান অভিভাবকরা।

ছুটির পর প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে পড়ুয়ারা গাড়িতে করে বাড়িতে না পৌঁছানোয় স্কুলের অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘক্ষণ যোগাযোগ করা যায়নি বাস চালকের সঙ্গেও।কয়েক ঘণ্টার চরম উৎকণ্ঠার পর খোঁজ মিলল মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের নিখোঁজ পড়ুয়াদের। বাসের বিভ্রাটের কারণে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেনি পড়ুয়ারা দাবি স্কুল কর্তৃপক্ষের।
তবে এই ঘটনার কারণ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সদুত্তর দিতে না পারলে অভিভাবকেরা ছুটে আসে স্কুলে। তারপর স্কুলের মধ্যে বিশৃঙ্খলা এবং উত্তেজনার তৈরি হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। চরম উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। কেন এমন ঘটনা ঘটলো? স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেন যোগাযোগ করা গেল না বাসের চালকের সঙ্গে, সেই প্রশ্নও তুলেছেন অনেকেই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী