Home » নতুন রূপে আত্মপ্রকাশ করল শ্রীরামপুরে ডেনিস আমলে তৈরি ‘গভমেন্ট হাউস

নতুন রূপে আত্মপ্রকাশ করল শ্রীরামপুরে ডেনিস আমলে তৈরি ‘গভমেন্ট হাউস

সময় কলকাতা ডেস্ক: শ্রীরামপুর ডেনিস গভারমেন্ট হাউস।অবশেষে দীর্ঘদিনের চেষ্টার পর সাফল্য মিলল। পুনরুদ্ধার হল এই অতি পুরাতন হেরিটেজ হাউস। ডেনিস সরকারের এবং ডেনিস ন্যাশনাল ইউনিভার্সিটির তরফ থেকে পুনরুদ্ধার করা হল এই হাউজ টি। শ্রীরামপুরে ডেনিস আমলে তৈরি এই ‘গভমেন্ট হাউস’ এর নতুন করে সেজে উঠল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, ফ্লেমিং এলান, ফেড্রি এস ভেন, ড: বেন্টে উলফ, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ, শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা। ডেনমার্ক থেকে বহু মানুষ এসে এর শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, ১৭৫৫ সাল থেকে গঙ্গা তীরবর্তী শ্রীরামপুর শহরে ছিল দিনেমারদের উপনিবেশ। সেই সময়কালে এই শহরে গড়ে উঠেছিল অনেক স্থাপত্য । এখন যেখানে কোর্ট, মহকুমা শাসকের দফতর, অতিরিক্ত পুলিশ সুপার বা এআরটিও অফিস-সহ বিভিন্ন সরকারি দফতর রয়েছে, সেই জায়গা জুড়ে ছিল ‘গভমেন্ট কম্পাউন্ড’। এই চত্বরে ১৭৭১ সালে তৈরি হয় ‘গভমেন্ট হাউস’। যা পরবর্তী আড়াইশো বছর ধরে ছিল শ্রীরামপুরের প্রধান প্রশাসনিক ভবন। করা হত সমস্ত রকম প্রশাসনিক কাজকর্ম। সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকতো এখানেই। এরপর সমযয়ের সঙ্গে সঙ্গে একসময় তা জীর্ণ হয়ে পড়ে।

১৯৯৯ সালে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ভবন-সহ অন্য জীর্ণ বা ভগ্নপ্রায় স্থাপত্য পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়ার প্রয়াস শুরু হয় বেশ কয়েক বছর আগে। আর তাই আবার নতুন রূপ পেল শ্রীরামপুর ডেনিস গভমেন্ট হাউস। অবশেষে নতুন চেহারায় পুরোনো ঐতিহ্যবাহী এই ভবনটিকে ফিরে পাওয়ায় খুশি শহরের বাসিন্দারা।

About Post Author