Home » শিবের মাসে ঝাড়গ্রামের সাঁকরাইলে চাঞ্চল্য, মাটি ফুঁড়ে কিসের আবির্ভাব সেখানে !

শিবের মাসে ঝাড়গ্রামের সাঁকরাইলে চাঞ্চল্য, মাটি ফুঁড়ে কিসের আবির্ভাব সেখানে !

সময় কলকাতা ডেস্কঃ শশি মাহাতোর বাড়ির উঠানে ভীড় জমাচ্ছেন বহু মানুষ।একে তো চৈত্র মাস।তার উপর জেলা ঝাড়গ্রাম।এই জেলার সাঁকরাইল গ্রামে শশি মাহাতোর বাড়ি।সেই বাড়ির উঠানে এক অবিশ্বাস্য ঘটনায় জড় হচ্ছেন গ্রাম ও দূর দূরান্ত থেকে বহু মানুষ।চৈত্র মাসকে শিবের মাস হিসাবে ধরা হয়।দেশের সব শিব মন্দিরেই চৈত্র মাসে ভীড় জমান পূণ্যার্থীরা।দয়ালু, শুভ ও মহৎ গুণে মাটি ফুঁড়ে শশি মাহাতোর উঠোনে দেখা দিয়েছেন তিনি।শশি মাহাতোর কথায় তাঁর নিকানো উঠানে ইঁদুরের মত গর্ত কয়েক দিনে আগে দেখতে পান তিনি।দিন যত গড়ায় সেই ইঁদুরের গর্ত ক্রমশ বড় হতে থাকে।তারপর সেই গর্তে দর্শন দেয় একটি বস্তু।শশির মাহাতোর মতে লিঙ্গ আকারের দেখতে বস্তুটি আসলে শিব ঠাকুর।মাটি ফুঁড়ে তার উঠানে আবির্ভাব হয়েছেন স্বয়ং দেবাদিদেব।আর সেই শিব লিঙ্গকে দেখে শশি মাহাতোর পরিবার নতুন ধুতি দিয়ে ঘিরে ফেলেন জায়গাটিকে।খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।শিব দর্শনে মানুষের ভীড় বাড়তে থাকে তাঁর উঠানে।পূজোর ডালা ,ফুল,ধূপ নিয়ে হাজির হওয়া শুরু হয় গ্রামের মানুষের।এক তো শিবের মাস তার উপর স্বয়ং শিব মাটি ফুঁড়ে আবির্ভাব হচ্ছেন।তাতেই আগ্রহ বাড়ে গ্রামবাসির। পাশাপাশি আশেপাশের গ্রাম থেকেও আসতে শুরু করে বহু মানুষ।সাদা ধুতিতে ঘেরা জায়গাটি এখন শিবের থান।ফুল বেলপাতা দিয়ে পূজো অর্চনা শুরু হয়েছে সেখানে।দর্শনি হিসাবে বহু মানুষ দিচ্ছেন টাকা ও পয়সা।শশি মাহাতোর কথায় গ্রামে শিবের মন্দির নেই।আর এইভাবে শিব লিঙ্গের আবির্ভাব তাঁর বাড়িতে। তাই ঐ জায়গায়টি তিনি একটা শিবের মন্দির বানিয়ে ফেলবেন বলে মনস্থির করে ফেলেছেন।

About Post Author