Home » তৃণমূল কংগ্রেসের কারনেই জুডিশিয়াল অ্যাক্টিভিজেম প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যেঃশমীক ভট্টাচার্য

তৃণমূল কংগ্রেসের কারনেই জুডিশিয়াল অ্যাক্টিভিজেম প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যেঃশমীক ভট্টাচার্য

 

সময় কলকাতা ডেস্কঃ আগ্নেয়গিরির উপর পশ্চিমবঙ্গ বসে আছে।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বোমা গুলি বন্দুক উদ্ধার হয়নি।তা প্রমান করল মগরাহাটের ঘটনা।আজ সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ আনেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।তিনি বলেন রাজ্যে সরকারের অপদার্থতার কারনেই রাজ্যে প্রতিটি ঘটনায় আদালতের হস্থক্ষেপ করতে হচ্ছে।তাঁর মতে তৃণমুল কংগ্রেসের সরকারের কারনেই রাজ্যে জুডিশিয়াল আ্যক্টিভিজেম প্রতিষ্ঠা পেয়েছে।

রাজ্যে আইন শৃঙ্খলা নেই,একই সঙ্গে রাজ্যে অপরাধ প্রবনতা বাড়ছে মত বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।তিনি বলেন রামপুরহাটের বগটুইয়ের পরও তৃণমুল নেতাদের মধ্যে কোন পরিবর্তন আসেনি।রাজ্যের পরিস্থিতিরও কোন পরিবর্তন হয়নি । মুখ্যমন্ত্রী বলার পর রামপুরহাটে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার হয়। মগরা হাট প্রমান করল এই ধরনের ঘটনা আটকটাতে পারছে না এই সরকার। রাজ্যের মানুষ ও আদালতের পশ্চিমবঙ্গের কোনও তদন্তকারী সংস্থার ওপরও আস্থা নেই বলে অভিযোগ তাঁর। রাজ্যে বিরোধী দল এখন আর বিজেপি নয়।বরং তৃণমূল কংগ্রেসই তৃণমুলের বিরোধী দল, কটাক্ষের সুরে জানান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।তিনি বলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম শিক্ষক নিয়োগ নিয়ে যা বলেছেন সেটি সঠিক কটাক্ষ শমীকের। শিক্ষক নিয়োগ নিয়ে দূর্নীতি কোন চার পাঁচ জন মানুষের কাজ নয় বরং ব্লক স্তর থেকে মন্ত্রিসভার সবাই জড়িত, অভিযোগ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।তাঁর প্রশ্ন শাসক দল, সরকার ও দলে কোনও বিভাজন রেখেছে? প্রশাসনে রাজনীতিকরন সম্পূর্ণ করেছে তৃণমুল কংগ্রেস। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, গতকালের মন্তব্য, নিজের ইচ্ছেতে বলে নি। পার্থ চট্টোপাধ্যায়ের মতে নেতাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তাতে দল কোন অবস্থায় বোঝা যাচ্ছে ।

আদালতের নির্দেশের পরও বেশ কিছু স্কুল ফি বৃদ্ধি ইস্যুতে যা করছে সেখানে রাজ্যের শিক্ষা দপ্তরের অবিলম্ব হস্থক্ষেপ করা উচিত বলে জানান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
রাজ্যে লক্ষীর ভান্ডার আছে,কন্যাশ্রী আছে,মেলা খেলা আছে ।আছে ক্লাবগুলিকে দান খয়রাতি।নেই শুধু চাকরি।টিপ্পনী কাটেন শমীক ভট্টাচার্য।

About Post Author