সময় কলকাতা ডেস্কঃচাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজার লাগোয়া এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়।যদিও ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার দুপুরে জলপাইগুড়ির বয়েল খানা বাজার লাগোয়া এলাকায় আচমকাই এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বেশ কয়েকজনের।শুধু তাই নয়, ওই যুবককে বেধড়ক মারধোরও করেন তাঁরা।অভিযোগ,চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছু যুবক-যুবতীদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল অভিযুক্ত ওই যুবক।কিন্তু চাকরি পাননি তাঁদের কেউই।এদিকে বহু চেষ্টা করেও অভিযুক্ত যুবকের সঙ্গেও কোনরকম যোগাযোগও করা যাচ্ছিল না।টাকা নিয়ে অভিযুক্ত কার্যত বেপাত্তা হয়ে যায় বলেই তাদের সন্দেহ হয়।আর এই কথা জানাজানি হতেই এদিন টাকা দেওয়ার নাম করে অভিযুক্ত যুবককে ডেকে আনা হয় বয়েলখানা বাজার এলাকায়।এরপর কিছু যুবক তাঁকে এ ব্যপারে জিজ্ঞাসাবাদ করতেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।তারপর শুরু হয় মারধোর।তারপর পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত ওই যুবক।আর সেসময়ই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন ‘প্রতারিত’রা।এরপর রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয়।শুধু তাই নয়,অভিযুক্তকে তুলে নিয়ে চলে যান একদল যুবক।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশ।তবে থানায় কোন খবর দেওয়া হয়নি বলে অভিযোগ ?পাশাপাশি অভিযুক্ত যুবককেই বা কোথায় নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন । জলপাইগুড়ির থানার পুলিশ সুপার অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী