Home » প্যাশন শো দুর্গাপুরে, র‍্যাম্পে এক ঝাঁক খুদে

প্যাশন শো দুর্গাপুরে, র‍্যাম্পে এক ঝাঁক খুদে

সময় কলকাতা ডেস্ক: শিল্পনগরী দুর্গাপুর।ক্রমশ নিজের পরিচয় সমৃদ্ধ করে চলেছে শহরটি।সেই পরিবর্তন দেখা যাচ্ছে মানুষের পোষাক আশাকেও। তৈরি হচ্ছে শহরের নিজস্ব ব্যান্ড।ভোকাল ফর লোকাল থেকে গ্লোবালের দিকে এগিয়ে চলেছে এই শহরের ব্যান্ডগুলি।প্যাশন আর ফ্যাশানের মেলবন্ধন ঘটালেন এই শহরের সুকন্যা গুহ।সুকন্যা গুহের ব্রান্ডেই হল বর্তমানে দূর্গাপুরের ফ্যাশন দুনিয়ায় এক নবতম সংযোজন।

রবিবারের সন্ধ্যায় সেই ব্রান্ডের আত্ম প্রকাশ হল।দুর্গাপুরের এক অভিজাত বেসরকারি হোটেলে সুকন্যা গুহ ব্রান্ড প্রোমশনের জন্য আয়োজন করে ছিলেন একটি ফ্যাশন শো এর।এই ফ্যাশন শো টি ঠিক অন্য ফ্যাশন শো থেকে অনুকরণ করা শো ছিল না।অনেক টা মাসিমা ,জ্যেঠিমা পরিবার নিয়ে আট থেকে আশি বয়সের জন্য ছিল তাঁর ব্রান্ড প্রমোশনলা শো।তবে গাড় নীল পাড় শাড়িতে মাসিমার র‍্যাম্পের ঠমক ছিল নজর কাড়া।

 

সুকন্যা গুহর কথায় সব বয়সের মানুষেরই নিজেকে সুন্দর করে প্রেজন্ট করার অধিকার আছে।তাই তিনি তাঁর ব্রান্ডের আত্মপ্রকাশ অনুষ্ঠানে টিনএজারদের পাশাপাশি প্রবীণ মানুষকেই সামিল করেছেন। ছাত্রী আঁকার প্রশিক্ষণকে ,ফ্যাশন ডিজাইনিংয়ের পেশায়, কেমন বদলে দিয়েছে, তা দেখতে হাজির হয়ে ছিলেন সুকন্যা গুহর আঁকার শিক্ষকও। আগামী দিনে লেবেল সুকন্যাকে বর্ধমানের গণ্ডি ছাড়িয়ে আরও বৃহত্তর এর উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা থাকবে বলে এ দিন জানান শ্রীমতি গুহ।

বাচ্চার মাধ্যমে আত্মপ্রকাশ করল লেবেল সুকন্যা নামক ব্র্যান্ড। আজ শহরের নক্ষত্র হোটেলের সয়ম্বর ব্যাংকয়েট এ একটি র শোয়ের মধ্যে দিয়ে তার নিজের ব্র্যান্ড এর আত্মপ্রকাশ করলেন শহরের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার সুকন্যা গুহ। এদিনের এই রাম্প শোয়ে মুখ্য আকর্ষণ ছিল ছোট ছোট বাচ্চারা যারা সুন্দর সুন্দর পোশাক পড়ে সকলের মন মাতিয়ে দিল। তার ব্র্যান্ডের আত্মপ্রকাশ প্রসঙ্গে সুকন্যা বলেন,’ ছোট থেকে আঁকতে ভালো লাগতো ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো আজ খুব ভালো লাগছে সেই পেশায় আত্মপ্রকাশ করতে পেরে।

About Post Author