সময় কলকাতা ডেস্কঃ প্রেমে হাবুডুবু খাচ্ছেন সকলের প্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তার ইঙ্গিত মিলেছিল আগেই।এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের মনের মানুষের কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।এবার ঋতাভরী নিজের সেই স্পেশাল মানুষটির সাথে পরিচয় করিয়ে দিলেন সবার।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেদের রোম্যান্টিক ছবি।

২০২৩ –এ ডঃ তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন ঋতাভরী।তথাগত একেবারেই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ বলে জানা গিয়েছে।শহরের হাসপাতালের বিশিষ্ট মনোবিদ তিনি।ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিকের উদ্বোধনে।ধীরে ধীরে শুরু হয় তাদের বন্ধুত্ব, তারপরেই তা প্রেমের দিকে গড়ায়।প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই।ঋতাভরীর কথায়, মাত্র কয়েকমাসের মধ্যেই তাঁর জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পেরেছেন তথাগত।তথাগত-র কাছেই তিনি সব শান্তি খুঁজে পান।

গতবছর অস্ত্রপ্রচারের পর মানসিক ভাবে ভেঙ্গে পরেছিলেন ঋতাভরী।তখন তার কঠিন সময়ে সর্বদা তথাগত পাশে থেকেছেন।ঋতাভরী একবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন,’তথাগত না থাকলে হয়ত আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না।আর কাজেও হয়ত এত শীঘ্র ফিরতে পারতাম না।’অভিনেত্রী তথাগতকে নিয়ে জানিয়েছেন‘ তথাগত খুবই সাধারণ।মন খুলে ওর সঙ্গে সবকিছু শেয়ার করা যায়।আমি ওর কাজকে সম্মান করি।ওর জীবনের কোনো ব্যাপারেই আমি হস্তক্ষেপ করবনা।’জানা গিয়েছে এখন দুজন একসঙ্গেই থাকছেন।বিয়েও সেরে ফেলবেন।নতুন বাড়ি কেনারও পরিকল্পনা রয়েছে তাঁদের।সেখানেই নতুন সংসার পাতবেন।সব ঠিক থাকলে এ বছরের শেষেই আংটি বদল পর্ব সেরে ফেলবেন এই জুটি।

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর কাজে ফিরেছেন ঋতাভরী।গত বছর ১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ঋতাভরীর ছবি ‘এফআইআর’।এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে ঋতাভরীকে।অস্ত্রোপচারের পর ঋতাভরীর চেহারাতেও এসেছে বিরাট পরিবর্তন।তাঁকে বেশকয়েকবার বডিশেমিং-এরও শিকার হতে হয়েছে।এদিকে, বডিশেমিং নিয়ে ঋতাভরীর নতুন একটি সিনেমা ‘ফাটাফাটি’ আসতে চলেছে।যেখানে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?