Home » রাজ্যপাল ও বিরোধীদের ভূমিকাকে তীব্র সমালোচনায় বিঁধলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়

রাজ্যপাল ও বিরোধীদের ভূমিকাকে তীব্র সমালোচনায় বিঁধলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়

সময় কলকাতা ডেস্কঃ  রামপুরহাট,মগরা,হাঁসখালি, একের পর এক অপরাধের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীদের তীব্র সমালোচনায় বিদ্ধ রাজ্য সরকার।একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চলেছেন রাজ্যপাল জগদ্বীপ ধনখড়।রাজ্যপাল ও বিরোধীদের ভূমিকাকে এই তীব্র সমালোচনায় বিঁধলেন রাজ্যের পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রী তাপস রায়।তাঁর মতে আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব।এটা যেমন ঠিক।তেমনি বিরোধীদেরও তার দায়িত্ব পালন করতে হয়।তৃণমুল নেতা ও মন্ত্রী তাপস রায় এই দিন এই মন্তব্য তাঁর বাড়িতে বসে করেন।তিনি বলেন রাজ্যপাল যদি তাঁর কাজের পরিধির মধ্যে দাঁড়িয়ে সংবিধান কে মেনে রাজ্য সরকারকে সু পরামর্শ দেন তাহলে কোন অসুবিধা নেই। কিন্তু যদি বিরোধী দলের নেতার মত রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধিতা চালিয়ে যান তবে তা কখনোই কাম্য নয়। রাজ্যপালকে তার সাংবিধানিক পদ মর্যাদার কথা ভেবে নিরপেক্ষ মন্তব্যই করতে হবে দাবি মন্ত্রী তাপস রায়ের।

হাঁসখালির ধর্ষণের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তাপস রায়ের পরামর্শ পুলিশকে, যে বা যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক অবিলম্বে তাদের বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

রাজ্যে রাজনৈতিক নেতা-কর্মীরা বেশ কিছু জায়গায় আক্রান্ত হওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেন। বিরোধীরা এটা নিয়ে রাজনীতির স্বার্থে গলা ফাটাচ্ছে৷ মত তাপস রায়ের। তাঁর অভিযোগ রাজ্যে বিরোধীরা কোন দায় বা দায়িত্ব নেওয়ার পক্ষে নয়। বরং বিরোধীরা এ জাতীয় ঘটনাকে আরো প্ররোচনা ও উস্কানি দিয়ে অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনার মধ্যে রয়েছে।

রাজ্যের সরকার বা শাসকদলের অবশ্যই দায় দায়িত্ব অনেক বেশি। তারা পুলিশ প্রশাসনকে সতর্ক রাখার মাধ্যমে এবং এলাকায় রাজনৈতিক সক্রিয়তার মাধ্যমে এই জাতীয় ঘটনাগুলি প্রতিরোধ করবে, এটাই স্বাভাবিক।দাবি মন্ত্রী তাপস রায়ের। আগামী দিনে পুলিশকে আরো সজাগ হতে হবে, আরো বেশি করে খোঁজখবর রাখতে হবে পরামর্শ মন্ত্রীর।তিনি আরো বলেন অপরাধ মূলক ঘটনা যারা ঘটাবে তাদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পুলিশকে।পাশাপাশি তিনি এও বলেন বিজেপি শাখা সহযোগীরা প্রকাশ্য রাস্তায় সশস্ত্র মিছিল করছে। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে কিভাবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল তার নেতা কর্মীরা সশস্ত্র মিছিল করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন রাজ্যের একটি রাজনৈতিক দল উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই অস্ত্র নিয়ে ডিজে বাজিয়ে সশস্ত্র মিছিল করল।সব কয়টি ক্ষেত্রেই পুলিশের এফ আই আর করা দরকার বলে মত মন্ত্রী তাপস রায়ের।

About Post Author