Home » ভোটারদের জন্য সরকারি গাড়িতে কি এল ?

ভোটারদের জন্য সরকারি গাড়িতে কি এল ?

সময় কলকাতা ডেস্ক: সকাল থেকেই ভোট গ্রহন চলছে বালিগঞ্জে বিধানসভা উপ নির্বাচন এবং আসানসোলে লোকসভা নির্বাচন। তারই মাঝে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড, পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো একটি গাড়িতে করে এল খান পঞ্চাশেক প্যাকেট। সেগুলি নামানো হল আসানসোলের কল্যাণপুরের একটি হাউজিং কমপ্লেক্সে। প্যাকেটগুলি দেখেই বোঝা যাচ্ছে খাবারের,কারণ প্যাকেটের ওপরে তেল মশলার চিহ্ন, আর গন্ধে ম ম করছে জায়গাটি। কি! না, ভোটাররা এই খাবার ভর পেট্টা খেয়ে ভোট ডালতে যাবেন আয়েশ করে। কারণ ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে তেমনই ভোটারদের খাওয়ানো এবং প্রভাবিত করাও কি গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে ? হ্যাঁ সেই রকমই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের তরফ থেকে। সাংবাদিকদের ক্যামেরায় যখন ধরা পড়ল সেই চিত্র তখন গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা মানুষগুলিকে প্রশ্ন করা হলে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে দে চম্পট।

খাবার গুলি নামিয়ে দেওয়ার পর যখন খাবার গুলি প্রত্যেকের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে তখন সাংবাদিকরা ছবি তুলতে গেলে একজনকে দেখা গেল ছবি তুলতে বারণও করা হচ্ছে। দেখুন, যে জায়গায় খাবার গুলি ভাগ বাঁটোয়ারা করার জন্য রাখা হয়েছে সেখানে আবার দেখা গেল শাসক দলের দলীয় পতাকাও। স্থানীয়দের হাতে খাবারের প্যাকেটগুলি দিচ্ছিল একটি বাচ্চা ছেলে।

ইলেকশন কমিশন গত পুরসভা থেকে শিক্ষা নিয়ে এবারের দুই উপ নির্বাচনে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে। কিন্তু তারপরেও নিরাপত্তার ফাঁক গলে ভোটারদের প্রভাবিত করার চিত্র উঠে এল সংবাদ মাধ্যমের ক্যামেরায়, তাও আবার সরকারি গাড়ি ব্যবহার করে। এরপর বিরোধীরা এই ইস্যুতে সরকারকে যে কাঠগড়ায় তুলবে তা বলাই বাহুল্য।

About Post Author