Home » প্রাতভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক মহিলার

প্রাতভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক মহিলার

সময় কলকাতা ডেস্ক : প্রাতভ্রমনে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক মহিলার।বুধবার সকালে নবদ্বীপ পুরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন পলতা ঘাট রোড এলাকার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম রানু বৈরাগ্য। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি নবদ্বীপ পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এলানে শিবতলা এলাকার বাসিন্দা । ভোর সাড়ে ৫ টা নাগাদ চাঞ্চল্যকর এই  ঘটনাটি ঘটে। তবে কে বা কারা এই ঘটনার পেছনে যুক্ত তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। তবে এই ঘটনার পরই প্রশ্ন চিহ্নের মুখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা।

স্থানীয় সূত্রে খবর মৃত ওই মহিলা প্রতিদিনের মত বুধবার সকালে প্রাতঃভ্রমণ করতে ও ঠাকুর পুজোর ফুল সংগ্রহ করতে স্থানীয় পলতা ঘাট রোড এলাকায় যান। অভিযোগ, ঠিক সেই সময় তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের পাশে গুলি লাগলে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।মৃতদেহটিকে ময়ানা তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

কিন্তু ঠিক কি কারণে এই ঘটনাটি ঘটেছে ? কে বা কারা এই ঘটনার পেছনে যুক্ত তা তদন্ত করে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। তবে ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাত সকালে গুলি চালানোর ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বগটুই কাণ্ডের পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায় পুলিশ। কিন্তু তারপরেও এই হামলার ঘটনা পুনারবৃত্তি হওয়ায় প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা।

About Post Author