সময় কলকাতা ডেস্কঃ ব্যাংকের বকেয়া টাকা শোধ করতে না পারায় সিজ হল মুড়ির কারখানা। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে সিজ করা হয়। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর খুনডাঙা এলাকায়।

সূত্রের খবর, গঙ্গাধর রাইস মিলের মালিক কোতুলপুরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে মিল চালানোর জন্য টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকার মধ্যে এখনও প্রায় ৮ লক্ষ টাকা পরিশোধ করতে পারেনি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ বারবার নোটিশ দেয় মিলের মালিককে। তাতে কোন সুরাহা না হওয়ায় বুধবার প্রশাসনের সহযোগিতায় ওই মুড়ির কারখানা সিজ করলো ব্যাংক কর্তৃপক্ষ।

এদিন উপস্থিত ছিলেন কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, কোতুলপুরের সিআই, কোতুলপুর বিএলআরও সহ ব্যাংক কর্তৃপক্ষ।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র