Home » রইল আইসক্রিমের সহজ রেসিপি

রইল আইসক্রিমের সহজ রেসিপি

সময় কলকাতা ডেস্ক: এই গরমে বানিয়ে ফেলুন এই সুন্দর স্বাদের আইসক্রিম। আইসক্রিমের নাম শুনলেই খেতে ইচ্ছে করে তাদের জন্য খুব সহজ রেসিপি। বাড়িতেই তৈরি করে নিন মজাদার আইসক্রিম।

উপকরণ:

হুইপ ক্রিম ২ কাপ,

২ কাপ ফ্রেশ ক্রিম,

চিনি ৪ টেবিল চামচ,

ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ।

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম এবং ফ্রেশ ক্রিমে চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন।

যতক্ষণ পর্যন্ত চিনি মিশে না যায়। এবার ভ্যানিলা এসেন্স দিন। ভালো করে বিট করুন। একটি বলে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করতে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।

মিশ্রণটি বের করে এবার খুব ভালো করে বিট করুন। মিশ্রণটি ফোম হয়ে গেলে আবার ৮ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। তারপর তৈরি হয়ে যাবে দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। পছন্দ মতো বাদাম, স্ট্রবেরি অথবা চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

About Post Author