সময় কলকাতা ডেস্ক: আজ নববর্ষ। আর নববর্ষ মানে দারুন দারুন সব খাওয়া দাওয়া। মাছ ছাড়া বাঙালির খাওয়া দাওয়া একেবারেই অসম্পূর্ণ। বিশেষত নববর্ষের মেনুতে মাংসের পাশাপাশি থাকতেই হবে যে কোনও ধরনের মাছ। তাই আজ আপনাদের জন্য রইল একেবারে অন্য স্বাদের কাতলা মাছের রেসিপি।
আম কাতলার উপকরণঃ
কাতলা মাছ – ৫ পিস
কাঁচা আমের পেস্ট
কাসুন্দি
কাঁচালঙ্কা – ৫টা
কালো জিরে – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
কাশ্মিরী লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
পরিমাণ মতো নুন ও চিনি
সরষের তেল
পদ্ধতিঃ
প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিন। ওই তেলেই কালো সর্ষে ফোড়ন দিন। এবার তাতে কাঁচা আমের পেস্ট দিয়ে হালকা ভেজে নিন। তারপর হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, কাসুন্দি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলাগুলো কষানো হয়ে এলে স্বাদমতো নুন ও চিনি মিশিয়ে পরিমাণমতো জল দিয়ে দিন। এরপর ভাজা মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফোটান। তারপর ওপরে কাঁচালঙ্কা দিয়ে দিন। ব্যস। পরিবেশনের জন্য তৈরি আম কাতলা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি