সময় কলকাতা ডেস্ক: নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। জেলা বিজেপির সদর দপ্তরের পার্টি অফিসের দেওয়ালে, দরজায় এবং অপরদিকের একটি গেটে অর্জুন বিশ্বাস মুর্দাবাদ সহ একাধিক কুরুচিকর মন্তব্যের পোস্টার। পাশাপাশি জেলা পার্টি অফিসের সদর দপ্তরের মেন গেটের তালা সিল করে দেওয়া হয়। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি, এমনটাই দাবি বিজেপির তরফে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ায়।

বিজেপির জেলা পার্টি অফিসের মূল ফটকে কল্যাণ নন্দীর নামেও কালি দিয়ে মুছে দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়। দপ্তরে তালা থাকায় বিজেপি কর্মী-সমর্থকরা জেলা পার্টি অফিসে ঢুকতে না পেরে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।পরে অবশ্য বিজেপি কর্মীরা পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কুরুচিকর মন্তব্য তুলে ফেলার চেষ্টা করে বলে জানা যায়।

নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস জানান,“বিজেপিকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে। বিজেপির বিক্ষুব্ধ কর্মীরাই জেলা পার্টি অফিসে থেকে দলের বদনাম করার চেষ্টা করছে। দল তা কোনমতে সমর্থন করবে না। উচ্চস্তরের নেতৃত্বকে জানানো হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”। তিনি আরও জানান, যারা পার্টি অফিসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদের ফল ভুগতে হবে। দলে থেকে দলের বিরুদ্ধে এমন আচরণ করলে তাদের কোন মতেই ক্ষমা করা হবেনা।

বিজেপির বিজেপির গোষ্ঠী কোন্দ্বলে সদর দপ্তরের কালি দেয়ে কুরুচিকর মন্তব্য ও তালা সীল করার ঘটনাকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের নদিয়া জেলার মুখপাত্র দেবাশীষ রায় বলেন, “বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই তাদের নিজেদের জেলা পার্টি অফিস কালিমালিপ্ত করেছে। বিজেপির নিজেদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না। তারা বলছেন ক্ষমতায় আসবেন। কিন্তু ক্ষমতায় আসার আগে এই কার্যকলাপ দেখে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে”।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!