Home » নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা মালদায়!

নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা মালদায়!

সময় কলকাতা ডেস্কঃএক নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা দুষ্কৃতীদের।মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম মুকুন্দপুর এলাকার ঘটনা।আহত নৈশপ্রহরীর নাম সুকুমার চৌধুরী(৬৫)।ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে  এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আহত ওই ব্যক্তি স্থানীয় এক মাছের পুকুরে পাহারা দেয়।প্রতিদিনের মতো বুধবারও তিনি রাতের খাওয়া দাওয়া সেরে মাছের পুকুর পাহারা দিচ্ছিলেন।হঠাৎই সেসময় রাতের অন্ধকারে কেউ তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে যায়।বৃহস্পতিবার সকালে আক্রান্ত ওই ব্যক্তি বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।এরপর তাঁরা অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় পুকুরের পাশে সুকুমার বাবু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

বিষয়টি নজরে আসার পরেই স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায়।সেখানে সুকুমারবাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন আক্রান্তের পরিবারের তরফ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।নৈশপ্রহরী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িয়ে রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author