Home » ধর্ষণের ঘটনায় বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের

ধর্ষণের ঘটনায় বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের

সময় কলকাতা ডেস্ক: একের পর এক ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব বিরোধীরা। এবার বিরোধীদের পাশাপাশি বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দক্ষিণেশ্বরে নতুন থানা উদ্বোধনে এসে তিনি বলেন, “যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে একটা ঘটনা যদি ঘটে তা আমাদের কাছে খুব লজ্জা”।

দক্ষিণেশ্বরে উদ্বোধনী অনুষ্ঠানে এসে বক্তৃতা রাখার সময় সংসদ সৌগত রায় জানান, “একটা ব্যাপার সবাইকে চিন্তিত করছে আমি জানি না সেটা সংবাদমাধ্যমের জন্য কি না। কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে। বাংলায় নির্যাতনের ঘটনা একেবারে শূণ্য করতে হবে। এ ধরনের কোন ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর নেতৃত্বে একটা ঘটনা যদি ঘটে আমাদের কাছে তা খুব লজ্জা। আশা করি পুলিশ প্রশাসন সেই দিকে অবশ্যই নজর রাখবে”।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সৌগত রায়ের ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, বিধায়ক তাপস রায়, সিপি মনোজ ভার্মা, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ বিশিষ্টজনেরা।

About Post Author