সময় কলকাতা ডেস্ক: গভীর রাতে বোমা বাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়। স্থানীয় মহারাজা সেতুর উপর পর পর ৪টি বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গভীর রাতে ওই এলাকায় কে বা কারা বোমাবাজি করলো তা নিয়ে এখনো ধন্দে স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা । এলাকাবাসীদের নিরাপত্তার জন্য চাঁচল থানায় ইতিমধ্যেই একটি স্মারকলিপি জমা করেছেন কলিগ্রামের বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।

সূত্রের খবর মাসখানেক আগে ওই এলাকার রাজ্য সড়কের ওপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । বুধবার গভীর রাতের ফের ওই অঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বছর কয়েক আগেও কলিগ্রামের নিমতলা, প্রাণ সাগর ,মহারাজা সেতুসহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সন্ধের পর পুলিশি প্রহরা দেখা যেত। কিন্তু এখন এলাকাজুড়ে সেই নিরাপত্তা ব্যবস্থা কার্যত অমিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে দিনের পর দিন এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে বলে জানান এলাকার বাসিন্দারা । পুরো ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ