Home » নববর্ষে মুক্তি পেল ‘আয় খুকু আয়’ ছবির টিজার!

নববর্ষে মুক্তি পেল ‘আয় খুকু আয়’ ছবির টিজার!

সময় কলকাতা ডেস্কঃমুক্তি পেল ‘আয় খুকু আয়’ ছবির টিজার।এই ছবির টিজার দেখে রীতিমতো চোখ ভিজল দর্শকদের।একজন বাবা তাঁর সন্তানকে ভাল রাখার জন্য কি কি করতে পারেন তা পর্দায় তুলে ধরেছেন পরিচালক।নতুন বছরে এক দারুণ উপহার দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের টুইটার থেকে তিন্তি ছবি শেয়ার করে এই সিনেমায় তাঁদের লুক জানিয়েছেন।এই ছবিতে প্রসেনজিৎ-এর সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া।এই ছবির মাধ্যমেই ছোট পরদার জনপ্রিয় রানী রাসমণি পা রাখতে চলেছেন বড় পর্দায়।বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ আর মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া।


‘আয় খুকু আয়’ ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাবে প্রসেনজিৎকে।ছাপোষা বাঙালি বাবার ভূমিকায় দেখা যাবে বলেও আশা করেন তাঁর অনুগামীরা।আর দিতিপ্রিয়া আর পাঁচটা বাঙালি মেয়ের মতোই সাধারণ।লালা জামায় রীতিমতো কিশোরী সে।বাবা-মেয়ের স্নেহ ধরা পড়েছে প্রসেনজিৎ -এর শেয়ার করা ছবিতে।এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শংকর দেবনাথ, রাহুল বসু সহ বিশিষ্টরা।ছবিটির প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি।
আগামী ২৭মে মুক্তি পাচ্ছে ‘আয় খুকু আয়’ ছবিটি।

এই প্রথম বাবা-মেয়ের জুটি হিসেবে বড় পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়াকে।ছবির গানের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য।শ্রীকান্ত আচার্যের কণ্ঠে নতুন রুপে শোনা যাবে কালজয়ী সেই গান ‘আয় খুকু আয়।’শৌভিক কুন্ডু পরিচালিত এই ছবিটি আর পাঁচটা সিনেমার চেয়ে খানিকটা আলাদা হতে চলেছে।তা বোঝা গেল ছবির প্রথম ঝলকেই। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে ‘অটোগ্রাফ’-এর অরুণ মুখোপাধ্যায়ের ছবি।একে একে অ্যান্টনি ফিরিঙ্গি, কাকাবাবুদের অবতারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যায়।

About Post Author