সময় কলকাতা ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া জুটি। পূর্ণতা পেল দীর্ঘদিনের ভালোবাসা। প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি এই ছবি দেখে তাদের ভক্তদের মধ্যে উদ্দীপনার শেষ নেই।

বিয়ের দিনে অভিনেত্রীর সাজ ছিল বেশ চমকপ্রদ। সর্বাঙ্গে সোনালি কাজ করা শিফনের ঘিয়ে রঙা শাড়িতে ঝলমল করছিলেন আলিয়া। একই রঙের ব্লাউজ ও চেলির সঙ্গে ছিল মানানসই সাজ। আলিয়ার সঙ্গে রং মিলিয়ে একই রঙের শেরওয়ানি ও পাগড়িতে সেজেছিলেন রণবীর।

সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আজ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বাড়ির যে ব্যালকনিতে আমরা ভালোবাসার পাঁচ বছর কাটিয়েছি, সেখানেই সম্পর্কের পূর্ণতা পেল…।’

বনশালির ছবির সেটে দুজনের প্রথম দেখা। তখন আলিয়ার বয়স তখন মাত্র ১১ বছর। ওই ছোট বয়সেই রণবীরের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। তারপর ব্রহ্মাস্ত্র ছবির সেটেই শুরু হয় রণলিয়া জুটির প্রেম কথা। অভিনেত্রী অবশ্য অনেক আগে থেকেই পছন্দ করতেন রণবীরকে। এক সাক্ষাৎকারে সে কথা অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন। সেই ভালোবাসা যে পূর্ণতা পাবে তা ভেবেই আপ্লুত অভিনেত্রী।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে