Home » হাত দেখার নাম করে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দুই সাধু

হাত দেখার নাম করে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দুই সাধু

সময় কলকাতা ডেস্ক : হাত দেখার নাম করে প্রথমবর্ষের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই সাধুকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিস।ঘটনাটি ঘটেছে গারুলিয়া পুরসভার পিনকল সংলগ্ন এলাকায়। অভিযোগ, জল চাওয়ার নাম করে বাড়ির ভিতর ঢুকে মেয়েটির ও তার মায়ের সঙ্গে নানান ধরনের কথাবার্তা বলতে থাকে অভিযুক্ত দুই সাধু। এর পরেই নাকি ওই দুই সাধু মেয়েটির হাত দেখতে চান। হাত দেখে তারা জানান, সামনে মেয়ের খারাপ সময় আসছে, ফলে তাবিজ করা প্রয়োজন। তাবিজের খরচ বাবদ ৯,০০০ টাকা লাগবে বলে জানান ওই সাধু।

টাকার কথা শুনেই টাকার খোঁজে বের হন নিগৃহীতার মা। অভিযোগ বাড়িতে সেই সময় মেয়েটিকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত দুই সাধু। এরপর বাড়ি থেকে পালিয়ে যায় তারা । নোয়াপাড়া থানায় এ ব্যাপারে অভিযোগ করা হলে ধৃতদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ।এরপরই পিনকল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম বাবলু লাল দেব এবং বেচঙ্গ লাল দেব তারা বিহারের দাড়ভাঙা জেলার বাসিন্দা।তবে ধৃতদের আর কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author