Home » রণবীরকে আলিয়ার মা কি উপহার দিলেন?

রণবীরকে আলিয়ার মা কি উপহার দিলেন?

সময় কলকাতা ডেস্কঃসোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধু রণবীর-আলিয়ার বিয়ের চর্চা।স্বল্প কয়েকজন অতিথির উপস্থিতিতে গত বৃহস্পতিবার চার হাত এক হয়েছে ‘রণলিয়া’র।এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই বসেছিল বিয়ের আসর।


দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ওই দিনই আংটি বদলও সারেন রণবীর-আলিয়া।রণবীরের কাছ থেকে একটি বিরাট হীরের আংটি উপহার হিসেবে পেয়েছেন আলিয়া।বিয়েতে রণবীরের জন্য সবচেয়ে খাস উপহারটি দিয়েছেন আলিয়ার মা সোনি রাজদান। বিয়েতে রণবীরকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি দিয়েছেন তিনি। যা ভারতে পাওয়া যায় না।সেই হাতঘড়ির দাম প্রায় ২.৫ কোটি টাকা।


এছাড়া রণবীর-আলিয়ার রীতি মেনে বিয়েতে উপস্থিত অতিথিদের রির্টান গিফটও দিয়েছেন।উপহার হিসেবে প্রত্যেককে কাশ্মীরি শাল দেওয়া হয়েছে এবং সেগুলো বাছাই করেছেন আলিয়া নিজেই।প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন তাঁদের দেওয়া উপহারে।এদিকে বিয়ে বাড়িতে জুতো লুকানোর রীতিকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছিল।আলিয়ার গার্ল গ্যাং রণবীরের থেকে ১১.৫ কোটি টাকা দাবি করে বসে।যদিও শেষ মেষ ১ লাখই দেওয়া হয় তাঁদের।আলিয়ার-রণবীরের বিয়ে হয়েছে পাঞ্জাবি রীতি অনুসারে।কাপুর খানদানের সমস্ত নিয়ম-নীতি মেনে চলা হয়েছে, জানিয়েছেন পুরোহিত রাজেশ শর্মা।তবে চূড়া সেরেমানি বাদ পড়েছে বিয়ের রীতি থেকে।

About Post Author