Home » হাঁসখালির নির্যাতিতার বাড়িতে আইনজীবীদের প্রতিনিধি দল

হাঁসখালির নির্যাতিতার বাড়িতে আইনজীবীদের প্রতিনিধি দল

সময় কলকাতা ডেস্ক : রবিবার হাঁসখালির নির্যাতিতার বাড়িতে আসেন নদীয়ার আইনজীবীদের প্রতিনীধি দল । ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন আইনজীবীরা। পাশাপাশি অভিযুক্তদের হয়ে আদালতে সাওয়াল করবেন না বলে জানান ।অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন জেলার আইনজীবীদের একাংশ।

৫ এপ্রিল জন্মদিনে পার্টিতে ডাকা হয়েছিল নির্যাতিতা ওই নাবালিকাকে। তারপর তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ছেলের বিরুদ্ধে। এই ঘটনা যাতে প্রকাশ্যে না আসে তাই নির্যাতিতা নাবালিকার দেহ জোর করে দাহ করা হয় বলে অভিযোগ।

নির্অয়াতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে।তবে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠেছে ।

About Post Author