সময় কলকাতা ডেস্কঃ পাঁচ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ৩২ বছরের এক জুটমিল কর্মী। নিখোঁজ ওই যুবকের নাম বিশ্বজিৎ দাস।ভাটপাড়া থানার কাঁকিনাড়া এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।পাঁচ দিন ধরে হন্য হয়ে খোঁজার পরও পাওয়া যায়নি তাঁকে।ভেঙ্গে পড়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে,গত ১১ এপ্রিল সাইকেল নিয়ে জগদ্দলের তিন নম্বর জুটমিলে কাজে গিয়েছিল নিখোঁজ ওই যুবক।তারপর ওইদিন কাজ থেকে আর বাড়ি ফেরেনি ।পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করার পরও তাঁর খোঁজ মেলেনি।এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা চড়ায় । ১২ এপ্রিল ভাটপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ওই যুবকের পরিবারের তরফে।তারপর এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোন খোঁজ পায়নি পুলিশ।তাই এই ঘটনার পর থেকে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন নিখোঁজ যুবকের পরিবার।

ভাটপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পাশাপাশি এই ঘটনার পেছনে আর কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।ঘরের ছেলে ঘরে ফিরে আসুক,পুলিশের কাছে এমনই কাতর আবেদন জানিয়েছে নিখোঁজ যুবকের বাবা উজ্জল দাস।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী