ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। বললেন পাশে আছি।তবে শুধু তপন কান্দু নন, এদিন তাঁর বন্ধু নিহত নিরঞ্জন বৈষ্ণবের পরিবারের সঙ্গেও দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ঝালদায় পৌঁছে দুটি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

রবিবার বিকেলে শুভেন্দু অধিকারী জেলার দলীয় নেতাদের সঙ্গে নিয়ে এক কিলোমিটার রাস্তা হেঁটে তপন কাঁদুর বাড়িতে যখন পৌঁছালেন, তখন তপন কাঁদুর বাড়িতে ঠাসা ভিড়। শুভেন্দুকে দেখেই কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু। সান্ত্বনা দিতে গিয়ে শুভেন্দু বলেন, আমরা পাশে আছি। ভোটের কারণে আসতে দেরি হল। তপনবাবু ভালো মানুষ ছিলেন।

এরপর পূর্ণিমা কান্দু এবং তার মেয়ের সঙ্গে কিছুক্ষন কথা বলেন। প্রাথমিক কথাবার্তার পর পূর্ণিমা কান্দুর সঙ্গে একান্তে কিছু কথা বলেন তিনি। যদিও তা নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেন নি। তবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন রাজ্য সরকারকে একহাত নেন বিরোধী দলনেতা।অন্যদিকে, পূর্ণিমাদেবী, শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিন।

তপন কান্দুর বাড়ি থেকে শুভেন্দু চলে যান বৈষ্ণব পাড়ায় নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে। সেখানে একইভাবে নিরঞ্জনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।পাশাপাশি নিরঞ্জনবাবুর পরিবারকে দলের তরফে আর্থিক সাহায্য করেন তিনি। পরে ফের ওই ঘনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?