Home » স্বাদ বদলাতে এগ ডেভিলের বদলে এবার বানিয়ে ফেলুন ছানার ডেভিল!

স্বাদ বদলাতে এগ ডেভিলের বদলে এবার বানিয়ে ফেলুন ছানার ডেভিল!

সময় কলকাতা ডেস্কঃ ছানা স্বাস্থ্যের জন্য খুব উপকারী।বিশেষ করে যে সমস্ত বাচ্চারা দুধ খেতে চায় না,তাদের দুধের বদলে ছানা দিতে পারেন।ছানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম।এছাড়াও বাড়িতে আসা অতিথি যদি ডিম না খান তাহলে আপ্যায়নে ত্রুটি না রাখতে অবশ্যই ছানা দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই নিরামিষ পদটি।আপনার জন্য রইল ছানার ডেভিল বানানোর খুব সহজ একটি রেসিপি।


উপকরণ
ছানা-৫০০ গ্রাম
ছোলার ডাল-১২০ গ্রাম
ঘি-৩ টেবিল চামচ
সাদা তেল-পরিমাণ মতো
কাঁচা লঙ্কা-২টি
আদা কুচি-১ টেবিল চামচ
কালো জিরে-১ টেবিল চামচ
চিনি-১ টেবিল চামচ
নুন-স্বাদ মতো


রন্ধন প্রণালী
ছানার ডেভিলের পুর তৈরি করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখুন।দুই-তিন ঘণ্টা ভিজিয়ে রাখার পর ভালো ভাবে সেটি মিক্সিতে পেস্ট করে নিন।এরপর একটি কড়াইয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিন।এবার একে একে পেস্ট করা ডাল,কাঁচা লঙ্কা কুচি,আদা কুচি দিন।কম আঁচে নাড়াচাড়া দিয়ে সেটিকে ভালো ভাবে পাক দিন।কমপক্ষে ১৫-২০ মিনিট পেস্ট করা ডাল এভাবে নাড়াচাড়া করে একটি আলাদা পাত্রে নামিয়ে নিন।

 

 

 

 

এবার একটু নুন,লঙ্কা,ঘি দিয়ে ভালো করে ছানাটা চটকে নিন।একেবারে মিহি করে মাখবেন।তারপর পরিমাণ মতো ছানা হাত দিয়ে গোল গোল বল আকারে করে নিন।তার মধ্যে ডালের পুর ভরুন।এবারে হাত দিয়ে চেপটে সেটিকে ডিমের মতো আকারে করে নিন।এইভাবে বাকি বল গুলো তৈরি করে নিতে হবে।
এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করুন।তারপর বল গুলো তেলে মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিতে হবে।ব্যস তৈরি ছানার ডেভিল।এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ছানার ডেভিল।

About Post Author