Home » কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হবে অভিষেক চট্টোপাধ্যায়কে!

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হবে অভিষেক চট্টোপাধ্যায়কে!

সময় কলকাতা ডেস্কঃ ২৫ এপ্রিল থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।যদিও শীতকালেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে থাকে।তবে এবার বৈশাখের শুরুতেই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।২০২২ এর ২৪ মার্চ গোটা টলিউডকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।তাই শনিবার ঘোষণা করা হয় এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে।

প্রতি বছরের মতো এবছরও এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল থিম দেশ হল ফিনল্যান্ড।৭ দিন ধরে ১০ টি প্রেক্ষাগৃহে প্রায় ১৬০ টি ছবি দেখানো হবে।

এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি।চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে নজরুল মঞ্চে এবং উৎসব শেষের অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে।এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে অভিষেক চট্টোপাধ্যায় ছাড়াও শ্রদ্ধা জানানো হবে স্বাতীলেখা সেনগুপ্ত,বুদ্ধদেব দাশগুপ্ত ও দিলীপ কুমারের মত ব্যক্তিত্বদের।পাশাপাশি  কলকাতার ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিষেক চট্টোপাধ্যায়ের ‘পথ ভোলা’ ছবিটি দেখানো হবে।এই ছবিটির মাধ্যমেই প্রয়াত অভিনেতা নিজের ফিল্ম কেরিয়ার শুরু করেন।উল্লেখ্য,প্রয়াত অভিনেতার শেষ ছবি ছিল রানা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পঞ্চভুজ।কিছুদিন আগেই নন্দনে মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার।

About Post Author