Home » করোনার চতুর্থ ঢেউয়ের ভ্রকুটি, কলকাতা পুর নিগমের ডেপুটি মেয়রের বৈঠক স্বাস্থ্য কর্তাদের নিয়ে

করোনার চতুর্থ ঢেউয়ের ভ্রকুটি, কলকাতা পুর নিগমের ডেপুটি মেয়রের বৈঠক স্বাস্থ্য কর্তাদের নিয়ে

সময় কলকাতা ডেস্কঃ  করোনার চতুর্থ ওয়েভের ভ্রকুটি। ফের সর্তকতায় ফিরছে মাস্ক ও স্যানিটাইজার । ঘোষণা কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষের।
দিল্লির করোনা গ্রাফ উর্দ্ধমুখী।দেশে কি করোনা চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে।এই প্রশ্নের মাঝেই মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক করলনে ডেপুটি মেয়র অতীন ঘোষ। সেই জরুরী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আবার শহর জুড়ে করোনা অতিমারি নিয়ে মানুষকে সচেতন করার কর্মসূচি শুরু করবে কলকাতা কর্পোরেশন।ডেপুটি মেয়র অতীন ঘোষের মত, দেশে চতুর্থ ওয়েভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।করোনা অতিমারিকে পাশ কাটিয়ে বর্তমানে নিউ নর্মালে প্রবেশ করেছি আমরা। রাজ্য প্রশাসন করোনা নিয়ে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে।কিন্তু সরকারের তরফ থেকে মাস্ক ব্যবহার ,নিয়ম মেনে স্যানিটাইজ করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে রেখে ছিল।কিন্তু বর্তমানে রাজ্যে সেই অর্থে করোনার সংক্রণ নেই বললেই চলে ,তাই মানুষ করোনা নিয়ে সরকারের সব পরামর্শ মেনে চলছে না।

ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি সারা দেশে অবাধে মানুষ যাতায়াত করছে ।ফলে দিল্লি থেকে এক রাতেই করোনা নিয়ে যে কেউ চলে আসতে পারে।আর অতিসংক্রামক এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে সারা রাজ্যে।তাই আগাম সর্তকতা নিয়ে মঙ্গলবার কর্পোরেশনের স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠক বলে জানান তিনি।তাঁর দাবি করোনা অতিমারির সঙ্গে যুদ্ধে মাস্ক ব্যবহার এখনও বিশ্বাস যোগ্য হাতিয়ার।তিনি দাবি করেন চিকিৎসকরা জানাচ্ছেন মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণের হাত থেকে ৮০% নিরাপদ রাখা যায় নিজেকে ও অন্যদের। তাই চতুর্থ ঢেউ এর আসার আগেই নাগরিকদের সচেতন করতে বিশেষ অভিযানে নামবে কলকাতা কর্পোরেশন।তবে বর্তমানে রাজ্য করোনার সংক্রমণ নেই বলেই চলে দাবি ডেপুটি মেয়র অতীন ঘোষের। শহরে কারো সর্দি কাশি হলে অপেক্ষা না করে স্বাস্থ্য দফতরে যাওয়ার পরামর্শ দেন ডেপুটি মেয়র । প্রয়োজনে করোনার পরীক্ষাও করানোর আবেদন তাঁর।শহরে যদি কেউ করোনা আক্রান্ত হন সেই এলাকার উপর নজর রাখবে কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা । হাত ধোয়া, মাস্ক পড়া, ও বাড়ি ফিরে পোষাক পাল্টে ফেলার উপর জোর দেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। সামাজিক আনন্দ উৎসবে মিলে গিয়ে মানুষ অনেক সময় খামখেয়ালি হয়ে পড়ছেন।আপাত স্বাভাবিক অবস্থার সুযোগ নিয়ে করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য় মাস্ক ব্যবহারের উপর জোর দেন তিনি। তাই এবার মাস্কের ব্যাবহারের জন্য প্রচার শুরু করা হবে বলে জানান তিনি।প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও প্রচার চালানো হবে।

About Post Author