Home » তীব্র গরমে জল তেষ্টা মেটাতে ও অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই ফল

তীব্র গরমে জল তেষ্টা মেটাতে ও অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই ফল

সময় কলকাতা ডেস্কঃ তীব্র গরমে ফুটি বা বাঙ্গি ফল খুবই উপকারী। আজ আপনাদের জানাব এই ফলের উপকারিতা কতখানি। তবে এই ফল বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। খরমুজ, কাঁকুড় বা বানি। এছাড়াও ফুটি বা বাঙ্গিকে অনেকে চিনাল নামেও চেনে। বাঙ্গি আকারে বেশ বড় হয়। কাঁচা অবস্থায় সবুজ, আর ফলটি পেকে গেলে হলুদ রঙের হয় ।

আমাদের দেশে দুই ধরনের বাঙ্গি বা ফুটি দেখা যায়। বেলে বাঙ্গি ও এঁটেল বাঙ্গি। বেলে বাঙ্গির শাঁস নরম। খোসা খুব পাতলা, শাঁস খেতে কিছুটা বালির মত দাঁতে লাগে। তেমন মিষ্টি নয়। অন্যদিকে, এঁটেল বাঙ্গির শাঁস একটু শক্ত এবং তুলনামূলকভাবে মিষ্টি।

তবে বাঙ্গি বা ফুটির উপকারিতা অনেক। তীব্র গরমে জল তেষ্টা মেটাতে সাহায্য করে এই ফল। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যা রক্ত তৈরিতে সাহায্য করে। যাঁরা দেহের অতিরিক্ত ওজন কমাতে চান, তাঁরা এই ফল নির্দ্বিধায় খেতে পারেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাঙ্গি বা ফুটির ভূমিকা অপরিহার্য। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি। শরীরের ক্ষত খুব তাড়াতাড়ি সারাতে এই ফলের জুড়ি মেলা ভার।

বাঙ্গিতে চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল খুবই উপকারি। এছাড়াও মনের অবসাদ দূর করতে এই ফল ম্যাজিকের মত কাজ করে। হজম করতে এবং হজমশক্তি বাড়াতেও সাহায্য করে। অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা রোধ করতে সাহায্য করে বাঙ্গি বা ফুটি। পাশাপাশি ত্বকের নানা রকমের সমস্যা দূর করতেও এই ফল অনেকটাই কাজ করে।

About Post Author