সময় কলকাতা ডেস্কঃ সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীচিত্র ‘অভিযান’।দর্শকমহল থেকে প্রশংসাও কুড়োচ্ছে এই ছবি।এর মাঝেই বাংলা ছবির ভক্তদের জন্য বিরাট সুখবর! ফের একবার বাংলা ছবি পরিচালনায় পরমব্রত। আজকাল বলিউড নিয়ে একটু বেশিই ব্যস্ত সে।পরিচালনা বরাবরই পরমব্রতর প্রথম পছন্দ, তাই শুধু পরিচালনা নয়, ‘বৌদি ক্যান্টিন’ ছবিতে অভিনয়ও করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত-র ‘বৌদি ক্যান্টিন’-এ মুখ্য ভূমিকায় থাকছেন রাজ ঘরনী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। থাকছেন পরমব্রত, সোহম এবং অনসূয়া মজুমদার।এই ছবির অনুপ্রেরণা কলকাতার মেয়ে শেফ আসমা বর্তমানে লন্ডনে একাধিক রেস্তোঁরার মালকিন।চলতি বছর পরমব্রত একটি বাংলা ছবি পরিচালনা করবে, এমনটাই শোনা যাচ্ছিল।কিন্তু এক সঙ্গে হিন্দি ও বাংলা ফিল্ম এবং ওয়েব সিরিজের কাজ পড়ে যাওয়ায় লন্ডনে গিয়ে শুটিং করা পরমব্রতর পক্ষে সম্ভব হয়নি।কিন্তু এই ফিল্মের কাজ শুরু করতে পেরেছেন এতেই খুশি তিনি।
বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন।রান্না করতে ভালোবাসে এমন একটি মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্পই বলবে এই ছবি।পরিচালকের কথায়, ‘আমাদের সমাজের একাংশ একটা মেয়েকে তখনই সফল বলে মনে করে যখন সে বাইরে গিয়ে কাজ করে।মেয়েরা স্বাভাবিকভাবে যেটা পারেন, সেটা করেও দেখিয়ে দেয়।কিন্তু বাড়ির কাজ করেও মেয়েরা একজন পুরুষের মতো সমকক্ষ সাফল্য অর্জন করতে পারে।সেই বার্তাই দেবে এই ছবি।’

‘বৌদি ক্যান্টিন’-এ শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। শুভশ্রীর শাশুড়ির চরিত্রে রয়েছেন অনসূয়া মজুমদার।আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং।‘হাবজি-গাবজি’র পর এই ছবির জুটিতে ফের শুভশ্রী-পরমব্রত।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র