সময় কলকাতা ডেস্কঃ গত কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক ধর্ষণ এবং নারী নির্যাতনের অভিযোগ উঠে আসছে।এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।এমনকি নারীদের সুরক্ষা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা প্রতিবাদ মিছিলও করছেন।প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় বাম,কংগ্রেস ও বিজেপি নেতাকর্মীরা ধর্ষণের প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন।

রাজ্যে একের পর এক নারীদের উপর অত্যাচার,ধর্ষণ ও বোলপুরের নাবালিকার গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সিপিএমের রাজ্য মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করে।এই কর্মসূচীতে সিপিএমের রাজ্য মহিলা সমিতির সম্পাদিকা কনীনিকা ঘোষ, রাজ্য মহিলা সমিতির সভানেত্রী অঞ্জু কর ও কেন্দ্র কমিটির সদস্য দেবলীনা হেমরম সহ অন্যান্য নেতৃবৃন্দরা সরব হন।

শান্তিনিকেতনের বকুলতলা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে তারা একটি ডেপুটেশনও জমা দেন।এদিন রাজ্যজুড়ে নারীদের ওপর নির্মম অত্যাচার ও রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে তারা আওয়াজ তোলেন।এমনকি তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের