সময় কলকাতা ডেস্কঃ বিশ্ব মানচিত্রে ফের কোভিড ১৯ বা করোনার চোখ রাঙানি শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা প্রবল। এটি ওমিক্রনও নয় ওমিক্রন BA.2, না ডেল্টাও নয় । চিকিৎসকরা এটিকে বলছেন হাইব্রিড কোভিড (Hybrid Covid) । একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে বুধবার চিনের সাংহাইতে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক সপ্তাহ ব্যাপী লকডাউন সত্ত্বেও সেখানে মোট মৃত্যুর সংখ্যা ১৭ জন।
চিনা প্রশাসন কয়েক সপ্তাহ-ব্যাপী সংক্রমণের লাগাম টানার চেষ্টা করলেও দ্রুত হারে ছড়িয়ে পড়ছে ওমিক্রন করোনভাইরাস ভেরিয়েন্ট। ২৫ লক্ষ লোকের বাস এই সাংহাই মহানগরে। সেক্ষেত্রে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ওমিক্রন করোনভাইরাস ভেরিয়েন্ট। ইতিমধ্যেই সরকার ও স্থানীয় প্রশাসন এই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর ভাবে করোনা বিধিনিষেধ চালু করেছে। এমনকি এই সংক্রমনের চেনকে ভাঙতে একাধিকবার গণ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। যদিও কয়েক সপ্তাহ ব্যাপী লকডাউনের ফলে ফের চিনে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে।ইতিমধ্যেই যেখানকার বাসিন্দারা খাদ্যাভাব এবং নন- কোভিড চিকিৎসা পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক