সময় কলকাতা ডেস্ক: আদিবাসীদের উচ্ছেদ করে দেউচা পাঁচামি কয়লা শিল্প করা যাবে না। এই দাবিকে সামনে রেখে বুধবার বীরভূমে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কিন্তু যে জায়গায় কয়লা শিল্প হওয়ার কথা চলছে সেখানে যাওয়ার পরিবর্তে শুভেন্দু অধিকারী পৌঁছে যান জামবুনি এলাকায়। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তবে সেই জায়গাতে কোনরকম কয়লা শিল্প আপাতত হচ্ছে না বলেই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শুভেন্দু অধিকারী বাধা পাওয়ার ভয়ে আসল জায়গায় যাওয়ার সাহস করলেন না?

এদিন জামবনি এলাকায় পৌঁছে স্থানীয়দের সঙ্গে বসে আলোচনা করেন। তাঁদের সঙ্গে কথা বলে বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তোলেন। এদিন শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভুল জায়গায় হাত দিয়েছে। কেউ মানবে না। পেনশন বন্ধ করে দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘৮ মে’ র পরে আমরা এখানে ৫ কিলোমিটার উচ্ছেদ বিরোধী পদযাত্রা করবো।’

প্রসঙ্গত, এদিন দুপুরে দেউচা পাঁচামি পৌঁছান লোকসভার কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু দেউচা পাঁচামিতে ঢুকতে বাধা দেয় আদিবাসীরা। তাদের বক্তব্য, এখানে কোনো রাজনীতি রং থাকবে না। আর সেই কারণেই কোনো রাজনৈতিক নেতাদের তাঁরা ঢুকতে দেবে না বলে দাবি করেন। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এরপরেই কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেউচা পাঁচামির পরিবর্তে পৌঁছালেন জামবুনি এলাকায়। তবে কি বাধা পাওয়ার ভয়েই তাঁর কর্মসূচির স্থান পরিবর্তন প্রশ্ন রাজনৈতিক মহলের।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের