সময় কলকাতা ডেস্ক: রাজ্যে জুড়ে বেড়েই চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা । ফলে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের অন্দরেই। রাজ্য জুড়ে বেড়ে চলা সেই ঘটনা রুখতে ও মহিলাদের নিরাপত্তার বিশেষ মহিলা পুলিশ বাহিনীকে রাস্তায় নামাতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। বিশেষ এই বাহিনীর নাম “উইনার্স বাহিনী”। ইতিমধ্যে বসিরহাট, ব্যারাকপুরে মহিলাদের নিরাপত্তার কথা ভেবে এই বিশেষ মহিলা পুলিশবাহিনীকে কাজে লাগানো হয়েছে। এবার বারাসাত শহর ও শহরাঞ্চল লাগোয়া হাবড়া অশোকনগরের নারীদের নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নামতে চলেছে বিশেষ উইনার্স বাহিনী।

বারাসাত ও মধ্যমগ্রামে উইনার্স বাহিনীতে আপাতত ১২ জন মহিলা থাকছে।হাবড়া ও অশোকনগরে দ্বায়িত্বে আপাতত ৬ জন থাকছে ।পরে ধাপে ধাপে এই সংখ্যাটা আরো বাড়ানো হবে জানান বারাসাত জেলা পুলিশের সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । মহিলাদের নিরাপত্তায় অতিস্পর্সকাতর হিসাবে চিহ্নিত করা জায়গায় মূলত উইনার্সের সদস্যরা কালো পোষাকে বাইক নিয়ে টহল দেবেন বলে জানান তিনি।

রাজ্যজুড়ে বেড়ে চলা একের পর এক নারী নির্যাতনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল নারীদের নিরাপত্তা। সেই কথা ভেবেই নারী নিরাপত্তার স্বার্থে এগিয়ে এলো উইনার্স বাহিনী। এই বাহিনীর টহলদারিতে নারী নির্যাতনের ঘটনায় লাগামটানা যাবে তো প্রশ্ন বাসিন্দাদের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী