সময় কলকাতা ডেস্ক: যিনি নিজেধূমপানের বিরুদ্ধে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পক্ষে বিজ্ঞাপন দেন, সেই অক্ষয় কুমারকে পান মশলার বিজ্ঞাপনে দেখার পরে বেজায় চটে যায় দর্শকমহল। আর এরপর পান মশলা বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার।অক্ষয়ের ওই বিজ্ঞাপনে শাহরুখকে বলতে শোনা যায়, দেখি কোন নতুন খিলাড়ি এসেছে, তারপরেই অক্ষয়কে দেখা যায় বিমলের প্যাকেট হাতে। যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা।

পানমশলা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর থেকেই ট্রোল হচ্ছিলেন তিনি। বুধবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে জানান, তামাকজাত ওই সংস্থার সঙ্গে সব রকম যোগাযোগ ছিন্ন করলেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় অক্ষয় জানান, ”আমি ভীষণ দুঃখিত। এর জন্য আমি আমার সমস্ত অনুরাগীদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের বিরূপ প্রতিক্রিয়া আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। তামাকজাত পণ্যের বিজ্ঞাপন আমি কখনও করিনি এবং ভবিষ্যতেও করব না।’

এরপর তিনি আরও জানান, বিমল এলাইচির সঙ্গে যুক্ত হওয়ায় অনুরাগীদের ভাবাবেগ আহত হয়েছে। তাই এই পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত বলেও জানান তিনি। ওই বিজ্ঞাপনের জন্য নেওয়া সব টাকা কোন ভাল কাজে দান করবেন, জানান খিলাড়ি। তবে ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি ততদিন চলবে, যতদিন না অক্ষয়ের সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর ভবিষ্যতে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আরো অনেক বেশি মনোযোগী থাকবেন বলেও জানান।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?