Home » একবার চেখে দেখুন আমের এই পদ

একবার চেখে দেখুন আমের এই পদ

সময় কলকাতা ডেস্ক: গরমে খাবার পাতে আম ছাড়া যেন কিছু ভাবাই যায় না।গরমকালে আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে আমের জুড়ি মেলা ভার।তাই আজ আপনাদের জন্য রইল আম দিয়ে তৈরি এক অভিনব পদ।

উপকরণ
তাজা আম থেকে তৈরি করে নেওয়া পিউরি
সামান্য ভাজা জিরের গুঁড়ো
সরষের তেল
মাখন
লেবুর রস
কাঁচালঙ্কা কুচি
আদার রস
লেটুস পাতা
স্বাদ অনুযায়ী নুন-চিনি
গোলমরিচের গুঁড়ো
পুঁই ডাঁটা

পদ্ধতি
সমস্ত শাকপাতা খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিন। এবার একটি পাত্রে আমের পিউরি, সরষের তেল, লেবুর রস, আদার রস, কাঁচালঙ্কা, ভাজা জিরের গুঁড়ো, নুন-চিনি-গোলমরিচ খুব ভালো করে মিশিয়ে নিন। সবটা যেন মিলে গিয়ে মসৃণ একটা তরল তৈরি হয় তা দেখবেন।

পুঁই শাক বা অন্য যা শাক-পাতা পেয়েছেন, সেগুলি হালকা গরম জলে ডুবিয়ে রাখুন খানিক্ষণের জন্য। তার পর প্যানে মাখন দিন। তার পর নুন-মরিচ, লেবুর রস দিয়ে সরিয়ে রাখুন।একটু ঠান্ডা হলে সবটা ভালো করে মিশিয়ে নিন। তার পর সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

About Post Author