Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ এপ্রিল, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১২তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯১২ –   রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশ
১৯২১ – ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে সুভাষচন্দ্র বসুর পদত্যাগ
১৯৩০ – বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭০ – মার্কসবাদী সোভিয়েত বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিন-এর জন্মদিন
১৮৯৩ – স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি সুরেন্দ্রমোহন ঘোষ এর জন্মদিন
১৯১৬ – ভারতীয় অভিনেত্রী ও গায়িকা কানন দেবীর জন্মদিন
১৯৪৫ – ভারতীয় বুদ্ধিজীবী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর জন্মদিন
১৯৭৪ – ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার চেতন ভগতের জন্মদিন

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩০ – বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মধুসূদন দত্ত প্রয়াত হন।
২০০৩ – বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ তারাপদ সাঁতরার প্রয়াণ দিবস।
২০০৮ – বাঙালি সংগীত শিল্পী শিপ্রা বসুর এদিন প্রয়াত হন।

About Post Author