সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ এপ্রিল, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব
১৭৮৯-আজকের দিনে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন।
১৮৬৩-ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়।
১৮৯৪–বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।
১৯৮২-কলকাতার উপকন্ঠে বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গীর ১৬ জন সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীর হত্যাকাণ্ড সংগঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭০-ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে জন্মগ্রহণ করেন।
১৮৯৬-হিন্দু আধ্যাত্মিক সাধিকা মা আনন্দময়ীর জন্মদিন আজ।
১৯৩০-বাঙালি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক সুধীন দাশ এদিন জন্মান।
১৯৬৪- ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা অভিষেক চ্যাটার্জীর জন্মদিন।
১৯৮৭-ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৫-ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী সুশীল সেন প্রয়াত হন।
২০১৪-বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরীর প্রয়াণ দিবস।
২০২০-ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ঋষি কাপুর এদিন প্রয়াত হন।
২০২০- প্রবাদপ্রতিম ভারতীয় ফুটবল খেলোয়ার চুনী গোস্বামীর প্রয়াণ দিবস।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি