সময় কলকাতা ডেস্কঃ অবৈধ খাটালের দূষিত আবর্জনায় ভরছে খাল।আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এলাকাবাসীর অভিযোগ বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা মিলছে না। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ন গোস্বামীর উদ্যোগে অশোকনগরের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার খাল সংস্কার করা হয়েছে।অন্যদিকে স্থানীয় একজন ব্যবসায়ী বেআইনিভাবে সেই খালের পাড়েই গড়ে তুলেছেন গরু এবং মহিষের খাটাল।অভিযোগ,ওই খাটালের দূষিত জল গড়িয়ে যাচ্ছে খালের মধ্যে। ফলে খালের জল দূষিত হয়ে মারা যাচ্ছে মাছ।এমনকি খালের দূষিত জলের দুর্গন্ধে বাড়িতে থাকতে পারছেন না খালের পাশে থাকা স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ক্ষুব্ধ বাসিন্দারা অশোকনগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার কাছে অভিযোগ জানান।এ অভিযোগ পেয়েই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকা পরিদর্শনের পর যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানের আশ্বাস দেন।পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউন্সিলর সঞ্জয় রাহা ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটি লিখিত অভিযোগও জানান।গরু এবং মহিষের খাটাল করার জন্য অভিযুক্ত ওই ব্যক্তি পঞ্চায়েতের কাছ থেকে কোনরকম অনুমতি নেয়নি বলেই প্রধান কাউন্সিলর সঞ্জয় রাহাকে জানিয়েছেন।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের