জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতা: স্কুলের শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ সহ- শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ওই সহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের সহ শিক্ষক দেবাশিস খাগ। বৃহস্পতিবার দেবাশিস স্কুলে পৌঁছাতে দেরি করেছিলেন। যার জন্য স্কুলের হাজিরা খাতায় সই করতে বাধা দেন প্রধান শিক্ষক। সেই নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ এরপরেই তিনি স্কুলের প্রধান শিক্ষককে মারধরের করেন দেবাশিস। সেই সময় স্কুলের ক্লার্ক অভিজিৎ ভাণ্ডারি বাধা দেন। তখন অভিজিৎকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অভিজিৎবাবু। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দেবাশিসকে গ্রেফতার করা হয়। এই নিয়ে অভিজিৎ বাবু বলেন,” আমাকে নাকে ঘুসি মারে প্রথমে। তারপরেই মাটিতে ফেলিয়ে লাথি মারা হয়। প্রচণ্ড রক্তপাত হয়েছে। তিনি কিছুদিন যাবৎ এই ধরনের আচরন করছেন।”

এই বিষয়ে প্রধান শিক্ষক আসিস গড়াইয়ের দাবি গতকাল স্কুলে দেরি করে আশায় আমি তাকে স্কুলের রেজিস্টারের খাতায় সই করতে বারণ করি। তখনই তিনি আমাকে জামার কলার ধরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। আমার সহকর্মী আমাকে বাঁচাতে এলে তাকেও ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই শিক্ষক। পুলিশ নিয়ে গেছে অভিযুক্ত শিক্ষককে।


More Stories
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের