সময় কলকাতা ডেস্কঃ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ। শুক্রবার প্রাথমিকে টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ ভবনের মূল দরজায় অবস্থান বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা।

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ২০১৪ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। একইসঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানানোর পাশাপাশি প্রশিক্ষিত যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার দাবিতে সরব হয় তারা। থার্মোকলের পাতায় নিয়োগের দাবি জানিয়ে মিছিল করে এসে বিক্ষোভ দেখায়। জেলা প্রাথমিক স্কুল শিক্ষক পরিদর্শকের কাছে স্মারকলিপিও প্রদান করে প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা।

চাকরি প্রার্থীদের আরও দাবি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৪ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের ডিএলএড করা থাকলে সরাসরি চাকরি দেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ করেননি। ট্রেনিং নিয়েও তাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাকরিপ্রার্থীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী