Home » বিয়ের পিঁড়ি থেকে বরের সিধে হাজতবাস

বিয়ের পিঁড়ি থেকে বরের সিধে হাজতবাস

সময় কলকাতা ডেস্ক : গলায় বিয়ের মালা, কোমরে দড়ি। বিয়ের মণ্ডপ থেকে সোজা হাজতে।এরকমই অভিনব ঘটনার সাক্ষী হয়ে থাকল বর্ধমানের শক্তিগড়।

ধুতি পাঞ্জাবি পরে একেবারে বিয়ের মন্ডপে হাজির হয়েছিল বর। গলায় মোটা রজনীগন্ধার মালা । মহাসাড়ম্বরে তার আগমন হয়েছিল । বিয়ের পিড়িতে বসতে না বসতেই বাঁধল গোল। ছাদনাতলায় হঠাৎ উদয় পুলিশের। ঘটনাস্থলে পুলিশ দেখে হকচকিয়ে গেল বরবাবাজী। যে মেয়েটির সঙ্গে তার বিয়ে হওয়ার কথা সেই মেয়েটি যে  নাবালিকা! চম্পট দিতে চেয়েও সুবিধে হয় নি বরের । বিয়ের মন্ডপেই কোমরে দড়ি পরতে হল তাকে।বিয়ের দিন শ্রীঘরে ঠাই হল বর বাবাজীবনের । জানা গিয়েছে,অভিযুক্ত বরের নাম বিশ্বনাথ বিশ্বাস। ঘটনাটি  বৃহস্পতিবার রাতে বর্ধমান-২ নম্বর ব্লকের নাদুর এলাকার । বর ও কনে দুজনই বর্ধমানের শক্তিগড় থানার বড়শুল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নাবালিকাকে উদ্ধার করে পূর্ব বর্ধমান চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার এই ঘটনায় বরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বর্ধমান থানার পুলিশ। শুক্রবারই ধৃতকে বর্ধমান জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে প্রকাশ,  পাত্রীর বয়স ১৭ জানতে পেরে বৃহস্পতিবার রাতে  বিয়ের মন্ডপে  হাজির হয় পূর্ব বর্ধমান থানার পুলিশ । তাদের সঙ্গে ছিল পূর্ব বর্ধমান চাইল্ড লাইনের সদস্যরাও। তাদের হাতেই ওই নাবালিকাকে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে । এই ঘটনার পেছনে মদত কে বা কারা দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।।

About Post Author