সময় কলকাতা ডেস্ক : যিনি রক্ষক তিনিই ভক্ষক। সেই কথাই সত্যি হল নৈহাটির ডাকাতির ঘটনায়। ঘটনায় গ্রেপ্তার এক এ এস আই। ধৃত ওই এ এস আইয়ের নাম নির্ভয় পান্ডে। ধৃত ওই এ এস আই বিধাননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা বিভাগে কর্মরত বলে জানা গেছে। ইতিমধ্যেই নৈহাটির ডাকাতির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই নাম উঠে আসে ধৃত ওই এ এস আইয়ের। এরপরেই নৈহাটি থানার পুলিশ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত নির্ভয় পান্ডেকে। ধৃতকে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

কম পয়সায় গম দেওয়ার নাম করে এক ব্যবসায়ীকে ফোন করে ডাকার অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ওই ব্যবসায়ী নৈহাটি থানা এলাকার কল্যাণী এক্সপ্রেসওয়েতে আসা মাত্রই , গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এসে তার কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা লুঠ করে পালায় । চম্পট দিতে গেলে দুজন দুষ্কৃতীকে হাতে নাতে ধরেও ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপরেই ধৃতদের নৈহাটির থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই নাম উঠে আসে ধৃত ওই এ এস আই নির্ভয় পান্ডের । অবশেষে অভিযুক্ত ওই এএসআইকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী