সময় কলকাতা ডেস্ক : গত বছরই নতুন ছবি ‘রাবণ’-এর নাম ঘোষণা করেন টলিউড কিং জিৎ । ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে । ঈদে মুক্তি পেতে চলেছে রাবণ। শনিবার সেই ছবির প্রমোশনে মধ্যমগ্রাম শিশিরকুঞ্জের এক শপিংমলে দেখা গেল জিৎকে । স্বপ্নের নায়ককে সামনা সামানি দেখতে দুপুর থেকে সপিং মল চত্বরে ভিড় জমাতে থাকেন জিৎয়ের অসংখ্য অনুরাগী। রাবণ ছবির আরেক অভিনেত্রী লহমা ভট্টাচার্যকে শনিবার দেখা যায় জিৎয়ের সঙ্গে স্টেজ শেয়ার করতে । ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু ডায়লগ বলতে শোনা যায় জিৎকে। পাশাপাশি এই ছবির গানের তালে জিৎ ও লহমাকে নাচতে দেখে শনিবার কার্যত আনন্দের জোয়ার বয়ে যায় মধ্যমগ্রামে।

শনিবার জিৎ ও লহমার জুটিকে একবার চোখের দেখা দেখতে অগনিত দর্শক ভীড় করেছিলেন শপিং মল চত্বরে । যা সামাল দিতে রীতিমতন হিমসিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের।ভিড়ের আঁচ পড়েছিল ৩৪ নম্বর জাতীয় সড়কেও । ফলে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে য়ায় জাতীয় সড়কের যান চলাচল।

এম এন রাজের পরিচালনায় আগামী ২৯ তারিখ মুক্তি পেতে চলেছে রাবণ। জিৎ ও লহমা ছাড়াও এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী