Home » মামীর হাতে আক্রান্ত কিশোরী, কিন্তু কেন?

মামীর হাতে আক্রান্ত কিশোরী, কিন্তু কেন?

সময় কলকাতা ডেস্ক: মামীর হাতে আক্রান্ত বছর চোদ্দোর এক কিশোরী। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত  কিশোরীর মাও। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কিশোরী।  নদীয়ার শান্তিপুরের মুন্সিরপুল সংলগ্ন মানিকনগরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

জানা গিয়েছে, মাধবী সামন্ত নামে ওই মহিলা তার মেয়ে সীমা সামন্তকে নিয়ে দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে থাকেন। প্রায়শই বাড়িতে থাকা অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে মারামারি লাগত। শনিবার সন্ধ্যায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে সীমা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তারপরই মেয়েটির মামী তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে  ওই কিশোরী। তখন মাধবীদেবী মেয়েকে বাচাঁনোর জন্য ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ মাধবীদেবীর। তারপর মেয়েকে নিয়ে কোনরকমে শান্তিপুর হাসপাতালে আসেন মাধবী দেবী। তৎক্ষণাৎ তাকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। বর্তমানে ওই কিশোরী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাধবী দেবী জানান, প্রায়শই তাঁকে ও মেয়ের উপর অত্যাচার করে তার ভাইয়ের স্ত্রী। কিন্তু তার ভাইয়েরা কোনও প্রতিবাদ করে না। এদিন অত্যাচারের মাত্রা তীব্র হয়ে ওঠে।’ এইরকম এক অমানবিক ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে এলাকায়।

About Post Author