সময় কলকাতা ডেস্ক: রেলগেটে সজোরে ধাক্কা লরির। এই ঘটনার পরেই হাসনাবাদ- শিয়ালদহ রুটে দীর্ঘক্ষন বিঘ্নিত ট্রেন চলাচল। এই ঘটনাকে কেন্দ্রকরে হাসনাবাদ স্টেশনে ৫২ নম্বর রেলগেটের কাছে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর রেল পুলিশ ওই লরিটিকে আটক করেছে।

রবিবার সকাল ১০টা নাগাদ হঠাৎ টাকি রোডের লস্করনগরের কাছে হাসনাবাদ স্টেশনে ঢোকার মূল ক্রসিং গেটে সজোরে ধাক্কা মারে একটি পণ্যবাহী লরি। ফলে ক্রসিং গেটের একটি অংশ ভেঙে পড়ে। শিয়ালদহ ও হাসনাবাদ শাখার একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। ফলে বসিরহাট, চাঁপাপুকুর, হাড়োয়াসহ বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে । ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে পডেন সাধারণ মানুষ।

অন্যদিকে, ক্রসিংয়ে আটকে পড়ে বহু পণ্যবাহী ট্রাক। ফলে বাস চলাচলও বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষন সব গাড়ি আটকে পড়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিয়ালদহ ডিভিশনের সিগন্যাল ম্যানেজার মিলন মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল। ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য দ্রুত গেট মেরামতির কাজ শুরু করে রেল দপ্তর। ফলে বেশ কিছুটা দেরিতে চলছে হাসনাবাদ রুটের একাধিক ট্রেন।


More Stories
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?