সময় কলকাতা ডেস্কঃনবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ।মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বরুই এলাকার ঘটনা।ব্যাংকে টাকা তুলতে গেলে বেশ কিছু দুষ্কৃতী ওই কিশোরীকেকে অপহরণ করে বিহারে পাচার করেছে বলেই জানান পরিবারের সদস্যরা।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।পাশাপাশি এই ঘটনার পর থেকেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রশাসন ও পরিবার সুত্রে জানা গিয়েছে,গত বৃহস্পতিবার স্থানীয় একটি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিল ওই কিশোরী।বিকেল হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদ্যসরা।তারা অনেক খোঁজাখুঁজি করলেও ওই ছাত্রীর খোঁজ পায়নি।এরপর তারা জানতে পারেন যে, ওই কিশোরীকে ব্যাঙ্কের সামনে থেকে কিছু দুষ্কৃতী জোর করে তুলে নিয়ে গিয়েছে।অভিযোগ,স্থানীয় বিজেপির বুথ সভাপতির মদতে এলাকার ১৩ জন দুষ্কৃতী ওই ছাত্রীকে অপহরণ করেছে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।এরপর কিশোরীর পরিবারের তরফে এই ঘটনায় জড়িত ১৩ জনের বিরুদ্ধে এদিন হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

কিশোরীর কাকা তথা হরিশ্চন্দ্রপুর-১ ব্লক যুব তৃণমূল সহ সভাপতি বিক্রম দাস বলেন, ‘আমাদের এলাকার পাশেই বিহার। তাঁর দাবি, অপহরণ করে বিহারে নিয়ে যাওয়া হয়েছে।বিজেপি কর্মীরাই এই কাজ করেছে।‘অন্যদিকে বিজেপি বুথ সভাপতি হিমাংশু দাস সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।পাশাপাশি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, ‘বিজেপি বুথ সভাপতির প্রত্যক্ষ মদতে কিশোরীকে অপহরণ করা হয়েছে।পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ করে সেই আবেদন করছি।‘যদিও বিজেপির জেলা সম্পাদক কিসান কেডিয়া বলেন,’এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে, এসব করাই তৃণমূলের কালচার।দল এসবকে প্রশ্রয় দেয় না।পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে।তাই বিজেপির বদনাম করতেই তৃণমূল এসব ষড়যন্ত্র করছে।দলের কেউ এই কাজে জড়িত থাকলে সঙ্গে সঙ্গেই দল থেকে বের করে দেওয়া হবে।কি ঘটেছে তা প্রশাসনই তদন্ত করে দেখুক।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।অপহরণের তিনদিন বাদেও ওই কিশোরীর কোনো হদিশ মেলেনি বলেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে।এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর রামপ্রসাদ চাকলাদার বলেন, ‘কিশোরীকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে।‘ পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
রক্ত পাচারের অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে