সময় কলকাতা ডেস্কঃ রাত নামলেই গ্রামে বাড়ছে চুরি ঘটনা।অভিযোগ,পুলিশি নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে সন্ধ্যার পরে একাধিক জায়গায় ঘটছে চুরি ঘটনা।একইভাবে শুক্রবার মাঝরাতে ময়নাগুড়ি এলাকার একটি পেঁয়াজের গোডাউনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই চুরির সম্পূর্ণ ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে।এলাকার বাসিন্দাদের অভিযোগ, পাড়ার মোড়গুলিতে এখন জায়গা করে নিয়েছে অবৈধ মদের দোকান।আর সেখানেই চলছে নেশাখোরদের আনাগোনা।এই নেশাখোররাই রাত বাড়তেই ছোট বড়ো চুরির ঘটনার সাথে যুক্ত থাকছে বলে অভিযোগ স্থানীয়দের।নেশাখোরদের উৎপাতে নতুন করে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,একটা সময় ময়নাগুড়ির গ্রামীণ এলাকাগুলিতে গরু চুরির ঘটনা প্রায়শই ঘটত।বর্তমানে গরু চুরির প্রভাব কিছুটা কমলেও নতুন করে বিভিন্ন ধরনের দোকান ও বাড়িতে চুরির ঘটনা বাড়ছে। নেশাখোরদের দাপটে রীতিমতো চিন্তায় পড়েছে স্থানীয়রা।পাশাপাশি পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা অবৈধ মদের দোকান নিয়েও ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের।তাঁদের দাবি, মদের দোকান বেড়ে চলার কারণে নেশাখোরদের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে।নেশা করার টাকা জোগাড় করতেই তারা চুরির পথ বেছে নিচ্ছে।অভিযোগ, পুলিশকে সবকিছু জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করছেনা।স্বভাবতই চোরদের উৎপাত রুখতে বাড়িতে বসাতে হচ্ছে সিসি ক্যামেরা।তবুও অনবরত চুরির ঘটনা ঘটছে বলেই দাবি স্থানীয়দের।তাই রাতে ধূপগুড়ি, ময়নাগুড়িরতে পুলিশি টহলদারি আরও বাড়ানো দরকার বলে দাবি জানান স্থানীয়রা।

ময়নাগুড়ির পূর্বমল্লিক পাড়ার বাসিন্দা বাবলু দত্ত বলেন,‘এক মাসও হয়নি আমার বাড়িতে চুরির ঘটনা ঘটে।গয়না সহ প্রায় লাখখানেক টাকা খোয়া যায়।ময়নাগুড়ি থানার পুলিশকে এই বিষয়ে লিখিত অভিযোগ জানাই।পুলিশ এখনো কি তদন্ত চালাচ্ছে বুঝতে পারছিনা।ফের পেঁয়াজ চুরির এই ঘটনায় স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত।’


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন