Home » জন্মদিনে চাঁদের জমি উপহার ভাগ্নিকে

জন্মদিনে চাঁদের জমি উপহার ভাগ্নিকে

সময় কলকাতা ডেস্কঃ  প্রিয়জনের জন্মদিনে চমক দেওয়া উপহার দেওয়ার রেওয়াজ আছে। চাঁদের মাটিতে এক খণ্ড জমি যদি সেই উপহার হয় তাহলে ? বিশ্বাস  হচ্ছে না! তবে এটাই সত্য়ি।

ভাগ্নির জন্মদিনে চাঁদে জমি কিনে উপহার দিল মামা। মালদার কালিয়াচকের বালুটোলা রামনগর এলাকার বাসিন্দা অমিয় সরকার। তার একমাত্র ভাগ্নী তৃষিকা মন্ডলের প্রথম জন্মদিনে চাঁদে জমি কিনে উপহার দিলেন তিনি। অনেকেই অনেক উপহার দিয়েছেন। কেউ দিয়েছেন সোনা আবার কেউ দিয়েছেন অন্য কোনো দামি উপহার। কিন্তু মামার দেওয়া উপহার অবাক করে দিয়েছে সবাইকে।

কড়কড়ে ৬৭ মার্কিন ডলার খরচ করে সেই জমি কিনেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পারেন নিউইয়র্কের একটি সংস্থা চাঁদে জমি বিক্রি করছে। এরপর সেই সংস্থার সাথে যোগাযোগ করে সমস্ত নথি পত্র দিয়ে ভাগ্নির জন্য কড়কড়ে ৬৭ মার্কিন ডলার খরচ করে জমি কিনে উপহার দিলেন। সোমবার রাতে জন্মদিনের অনুৃষ্ঠানে ভাগ্নির হাতে চাঁদে জমি কেনার সমস্ত নথিপত্র তুলে দেন অমিয়বাবু।

তৃষিকার মা সুচেতা সরকার জানান, তিনি ভাবতে পারেননি তার দাদা এই ধরনের উপহার দিতে পারে। ছোটবেলায় চাঁদ মামার অনেক গল্প শুনেছে। মেয়েকে দাদা এমন উপহার দেওয়ায় সেই স্বপ্ন যেন সত্যি হয়ে গেল।

প্রসঙ্গত, এর আগে নিজের প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের বুকে এক খণ্ড জমি উপহার দিয়েছিলেন রানাঘাটের এক যুবক।

About Post Author