সময় কলকাতা ডেস্কঃ মে মাসে পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দীঘায় একগুচ্ছ প্রকল্পের শিলান্য়াস ও কিছু প্রকল্পের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী। আগামী মাসের প্রথম সপ্তাহে আসার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর আগমনের কথা শুনে উচ্ছসিত দীঘাবাসী।

নতুন কিছু প্রকল্পের মধ্যে রয়েছে চিড়িয়াখানা, তাজপুরের বন্দর, দীঘার জগন্নাথ মন্দির সহ কুমিরের পার্ক। পাশাপাশি নয়াচরে মৎস্য হাব, ট্যুরিজম সেন্টার, দীঘার নতুন করে সৌন্দর্য্যায়নের কাজ সহ একাধিক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।
ডিপিএসসি এর চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, মুখ্যমন্ত্রীর আসার খবরে আনন্দে মেতে উঠেছে পূর্ব মেদিনীপুর। ঠিক তেমনই কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না পুরসভার তরফ থেকে শুভেচ্ছা জানান। নতুন কিছু প্রকল্পের ঘোষণা করবেন বলে আশা করছেন পটাশপুরের ১ ব্লকের ভাইস প্রেসিডেন্ট বিনয় পট্টনায়ক।

পুরসভার সমবায় নেতা হরিসাধন দাস অধিকারী জানান, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস হলেও আরও বেশ কিছু প্রকল্পের ঘোষণা করবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবদিক দিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় খুশীর জোয়ার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী