Home » ব্যারাকপুর কমিশনারেটের দুটি থানা উদ্বোধন

ব্যারাকপুর কমিশনারেটের দুটি থানা উদ্বোধন

সময় কলকাতা ডেস্ক: ব্যারাকপুর কমিশনারেটের দুটি থানার উদ্বোধন হল বুধবার। একটি শিবদাসপুর পুলিশ থানা ও অন্যটি জেটিয়া পুলিশ থানা। কল্যাণী এক্সপ্রেসের উপরে এই দুটি থানা হচ্ছে বলে সূত্রের খবর।

বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা, নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, যুগ্ম কমিশনার শ্রী হরি পান্ডে, যুগ্ম-কমিশনার ক্রাইম অজয় ঠাকুর, ডিসিপি প্রশান্ত কুমার চৌধুরী, নৈহাটি থানার ভারপ্রাপ্ত আইসি বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি সহ অন্যান্য আধিকারিকেরা।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, এই দুটি থানা চালু হলে সাধারণ মানুষের খুব উপকার হবে।

About Post Author